সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ মে ২০২৪, ২০:৫৩আপডেট : ২৩ মে ২০২৪, ২০:৫৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আয়োজনে শুরু হয়েছে অ্যাডভান্সড কৃষি গবেষণা শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার (২৩ মে) সকালে এ সম্মেলন শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, কেনিয়া, বাংলাদেশসহ ৪৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষক, গবেষক এবং বিজ্ঞানী অংশ নিয়েছেন। সকাল ১০টায় কৃষিমন্ত্রী আব্দুস শহীদ অনলাইনে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন। তবে প্রথমদিনই সম্মেলনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারীরা।

অংশগ্রহণকারী কয়েকজন অভিযোগ করেছেন, জমা দেওয়া সব গবেষণা সারাংশ যাচাই-বাছাই করে নির্ধারিত গবেষণাগুলো সম্মেলনে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। বাছাই প্রক্রিয়ায় যুক্ত গবেষকদের মতামত না নিয়ে নিজেদের পছন্দের গবেষকের গবেষণাপত্র উপস্থাপনার জন্য বাছাই করা হয়। এর মধ্যে আয়োজক কমিটিতে থাকা বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামের আটটি গবেষণা ও প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথের আটটি গবেষণা স্থান পেলেও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থীর গবেষণা বাদ পড়েছে। অভ্যন্তরীণ শিক্ষক রাজনীতির জেরে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. ছফি উল্লাহ ভূঞার নেতৃত্বে এসব হয়েছে। এছাড়া প্রতিটি গবেষণায় একাধিক গবেষক জড়িত থাকলেও প্রতিটি গবেষণার বিপরীতে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র একজনকে।

নাম প্রকাশ না করার শর্তে সম্মেলন আয়োজনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অধ্যাপক ড. মো. ছফি উল্লাহ ভূঞার নেতৃত্বে বিশেষ কয়েকজন শিক্ষকের গবেষণা রেখে অন্যদের গবেষণাপত্র বাদ দেওয়া হয়েছে। উনার এমন কাজে যেসব প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেছে, তারাও কষ্ট পেয়েছেন। আমাদের যেসব দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য যথেষ্ট অর্থও আমাদের দেওয়া হয়নি।’

সম্মেলনে অংশ নেওয়া এক গবেষক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার গবেষণা উপস্থাপনের জন্য নিবন্ধন করলেও উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। তারা আমার গবেষণাপত্র বাদ দিয়েছেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তারা ব্যস্ততা দেখাচ্ছেন।’

এছাড়া নিবন্ধনের জন্য অপর্যাপ্ত বুথ, টেকনিক্যাল সেশনগুলোতে সাউন্ড সিস্টেমের যান্ত্রিক ত্রুটি ও সময়সূচির অনিয়ম হওয়ায় বিরক্ত হয়েছেন দেশ-বিদেশের গবেষকরা। 

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. ছফি উল্লাহ ভূঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এসব নিয়ে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।’

/এএম/
সম্পর্কিত
বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের সম্মেলন 
১৭ বছর গণমাধ্যম কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিল, দাবি ইফতেখারুজ্জামানের
দলীয় কাউন্সিলের আগে ‘অল-আউট রিসেট’ পরিকল্পনা বিএনপির
সর্বশেষ খবর
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ১৬৩৩ টাকা 
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ১৬৩৩ টাকা 
স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়
স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত