শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আহ্বান

খুলনা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৪, ১৯:৪৭আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৯:৪৭

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন। বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এই প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনও নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে। 

এতে আরও বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে ছাত্রবিষয়ক পরিচালকের দফতরকে অবহিত করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

/এএম/
সম্পর্কিত
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
ছাত্রীকে অশালীন মেসেজ: খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
সর্বশেষ খবর
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও