পরীক্ষায় একগুচ্ছ ফুল হয়ে ফিরলেন সাজিদ

জবি প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সাজিদের বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। বন্ধু-সহপাঠী সবাই পরীক্ষার হলে ফিরলেও ফেরেননি সাজিদ। তার স্মরণে পরীক্ষার হলের একটি সিট ফাঁকা রাখেন সহপাঠীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা চলাকালীন সময়ে দেখা গেছে, ৩১৫ নম্বর কক্ষের একটি আসনে ফুল ও বাংলাদেশের পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ বলেন, ‘আজ আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসঙ্গে প্রিপারেশন নিতাম। সাজিদ না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমরা একই বেঞ্চে বসে দেই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরলো।’

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব একটিভ ছিল সে। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসতো, তাই তাকে স্মরণ করেই এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’

/আরকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান