ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিং: দেশে ২ ও বিশ্বে ৪৮৭ ধাপ পিছিয়েছে শাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪০

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২ ধাপ পিছিয়ে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এছাড়া বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪৮৭ ধাপ পিছিয়ে ১ হাজার ৮৯৫ স্থানে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।

সম্প্রতি বিশ্বের ৩১ হাজার ৫টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ওয়েবমেট্রিক্সের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের মতো এবারও দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে যার অবস্থান ১ হাজার। একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যার বিশ্ব র‍্যাঙ্কিং ১ হাজার ১৪৫। অন্যদিকে, একধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যার বিশ্ব র‍্যাঙ্কিং ১ হাজার ২৩৪।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, পঞ্চম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সপ্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অষ্টম ব্র্যাক ইউনিভার্সিটি, নবম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং দশম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। এই র‍্যাঙ্কিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী