বুয়েটে দ্বিতীয় দিনের মতো চলছে ক্লাস পরীক্ষা বর্জন

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গতকাল মঙ্গলবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের দাবিতে বুয়েট ক্যাম্পাস অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ দ্বিতীয় দিনের মতো তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান রয়েছে। তবে আজ কোথাও কেউ অবস্থান নেননি। বিষয়টি নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারপর অভিযুক্তদের হলের সিট বাতিল করা হয়েছে।

বুয়েটের এক শিক্ষার্থীর ভাষ্য, অভিযুক্তদের তালিকা প্রায় ৪০ থেকে ৪৫ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করেছে, তারা কাজ করছে। যেহেতু তালিকাটা লম্বা, সেহেতু তাদের কাজ করতে একটু সময় লাগবে।

তদন্ত কমিটির দৃশ্যমান পদক্ষেপ দেখা যাওয়ার পর শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে। তার পরিপ্রেক্ষিতে তারা ক্লাসে ফিরবেন কি ফিরবেন না, সেই সিদ্ধান্ত নেবেন। এ সপ্তাহে যেহেতু আর কোনও ক্লাস নেই। সেজন্য আলোচনার ভিত্তিতে হয়তো শনিবার থেকে তারা ক্লাস পরীক্ষায় ফিরতে পারেন।

/ইউএস/
সম্পর্কিত
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
জেন জির পর এবার ‘জেন আলফা’: উন্নত স্কুলের দাবিতে কাঁপছে ভারত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি