শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর

শাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯

শাহজালাল বিজ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। এ ছাড়া ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীরা ৮ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের নিয়ে ডাকা এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মস্তাবুর রহমান।

তিনি বলেন, আজ বিকাল সাড়ে ৫টা থেকে জরুরি সিন্ডিকেট সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ৮ অক্টোবর থেকে নীতিমালার আলোকে ছাত্ররা আবাসিক হলে উঠতে পারবে। ১৫ অক্টোবরে তা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এরপর ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা শুরু হবে। একইসঙ্গে একমাসের মধ্যে অর্থাৎ ১৯ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।

উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়। পরে শিক্ষকদের পেনশন স্কিমের দাবিতে কর্মবিরতি ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্যাম্পাস অভিভাবকশূন্য হয়ে পড়লে দীর্ঘ চার মাসেও শুরু হয়নি শাবির ক্লাস-পরীক্ষা।

/এফআর/
সম্পর্কিত
প্রথম শ্রেণিতে লটারি, প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: শুরু থেকে যেভাবে নেবেন সেরা প্রস্তুতি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস