ইসলামী বিশ্ববিদ্যালয়

স্বৈরাচার পতন উপলক্ষে হাম্বা ভোজ, ছাত্রলীগকে চিরতরে বিদায় জানানো হবে

ইবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় উৎসব ও হাম্বা ভোজের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রূপে স্বৈরাচারের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরবেন শিক্ষার্থীরা।

হাম্বা ভোজের জন্য নিজেরা চাঁদা তুলে একটি গরু কিনেছেন সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থীরা। সেটিকে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে ঘোরানো হয়। এ সময় ওই হলের ছাত্রলীগ নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

হাম্বা ভোজের আয়োজক রাকিবুল হাসান নামে এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। কয়েকদিন আগে ছাত্রলীগ নিষিদ্ধ হলো। এই দুটি আনন্দ ঘিরে একটি গরু কোরবানির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে ছাত্রলীগকে বিদায় জানাবো। আমরা দেশবাসীকে জানাতে চাচ্ছি, স্বৈরাচারের পতন কতটা নিকৃষ্ট হয়, যাতে কেউ ভবিষ্যতে স্বৈরাচার হওয়ার স্বপ্ন না দেখে।’  

হলটির উদ্যোগে বুধবার সন্ধ্যায় কাওয়ালি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। রাতে অনুষ্ঠান শেষে ভোজ পরিবেশন হবে বলে হল সূত্রে জানা যায়। 

প্রসঙ্গত, ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিন পর শপথগ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। গত বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে ছাত্রলীগ নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হলো।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম