জাবি ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

জাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ২১:২৭আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২১:২৭

ক্যাম্পাসের ভেতরে রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী  আফসানা রাচি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি আরিফুল হক।

আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার পিতার নাম মো. রেজাউল করিম, মা কিছমত আরা। নিহত রাচির স্থায়ী ঠিকানা রাজধানীর ১৪, গ্রিন স্কয়ার, গ্রিন রোড, ঢাকা। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি রিকশা তাকে ধাক্কা দেয়। রিকশার ধাক্কায় পাশে থাকা গাছের উপর পড়ে যায় সে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

তবে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।

ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিক্যালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোনও ইনজুরি পাইনি৷ তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত আঘাতে তার মৃত্যু হয়েছে।

এদিকে, মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা।

/এমএস/এমএস/
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার