জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের কোনদিন ভর্তি পরীক্ষা?

জাবি প্রতিনিধি 
৩০ জানুয়ারি ২০২৫, ১৩:০৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৩:০৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (২৯ জানুয়ারি) কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে তা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

ভর্তি পরীক্ষার প্রথম দিন ৯ ফেব্রুয়ারি জীব বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ছাত্রীদের পরীক্ষা পাঁচ শিফটে হবে। ১০ তারিখে একই ইউনিটের ছাত্রদের পরীক্ষা চার শিফটে হবে। একই তারিখে ৫ম শিফটে আইবিএ-জেইউ পরীক্ষা হবে।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথম দুই শিফটে বিজনেস স্ট্যাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে এবং তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের মেয়েদের পরীক্ষা হবে।

১২ ফেব্রুয়ারি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের ছেলেদের পরীক্ষা হবে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছয় শিফটে কলা ও মানবিকী অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সোমবার ১ম শিফটে ‘সি১’ ইউনিটের এবং একই দিনে পরের তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এবার সর্বমোট দুই লাখ ৬২ হাজার ৪৯০ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১৪৫ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের