খুলে ফেলা হলো জবির ফজিলাতুন্নেছা হলের নাম ফলক

জবি প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫

শিক্ষার্থীদের দাবির মুখে খুলে ফেলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফলক। পাশপাশি হলটির নাম পরিবর্তনেরও উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নেম প্লেটটি খুলে ফেলা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, কমিটি নাম প্রস্তাব করলে দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করে ছাত্রীহলের নতুন নাম চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ৫ আগস্টের পর আমি যখন হলের প্রভোস্ট হই, সে সময় শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি জানিয়েছিল। পরবর্তী সময়ে কিছুদিন আগেও লিখিত আকারে নাম পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে তারা। এরই প্রেক্ষিতে উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ছাত্রীরাও বেশ কয়েকটি নাম প্রস্তাব করেছে, সে নামগুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, ছাত্রআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বুধবার রাত ৮টার আগেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে ছাত্ররা। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত ২টা নাগাদ বাড়িটির বড় অংশ ভাঙা শেষ হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাত থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের পোস্ট দিতে দেখা যায়।

 

/ এপিএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম