হোয়াটসঅ্যাপে বাইরে থেকে উত্তর বলে দিচ্ছিলেন আরেকজন, জাবিতে আটক দুই বোন

জাবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে আটক করা হয়।

আটক ওই শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি (১৮)। জালিয়াতিতে তাকে সহযোগিতার অভিযোগে তার বোন নিবেদিতা দত্তকেও (২১) কেন্দ্রের বাইরে থেকে আটক করা হয়। তাদের বাড়ি কিশোরগঞ্জে।

পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক ও প্রক্টরিয়াল টিমের সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এ সময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসে।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কেন্দ্র থেকে প্রশ্নের ছবি তুলে তার বোন নিবেদিতাকে সরবরাহ করেন পারমিতা। কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নের সমাধান করে দিচ্ছিলেন তার বোন। এরপর আটক ওই শিক্ষার্থীকে দিয়ে মেসেজের মাধ্যমে তার বোনকেও আটক করতে সক্ষম হয় প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আটক পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করছিলেন। আমরা কক্ষ পরিদর্শক মারফত খবর পেয়ে শৃঙ্খলা কমিটি তাকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অপরাধ স্বীকার করেছেন। তিনি তার বোনকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে তার বোন তাকে উত্তরপত্র পাঠিয়েছেন বলে আটক শিক্ষার্থী স্বীকার করেছেন। ফলে পরীক্ষার হলের বাইরে অবস্থান করা তার বোনকেও আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘মোবাইল কোর্ট না থাকায় ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে মামলা করবে।’

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ ‘বি’ ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ