স্নাতকের ফল প্রকাশের আগেই অ্যাডহকে নিয়োগের ঘটনায় তদন্ত কমিটি

রাবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২২:০৬আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২২:০৬

স্নাতকের ফল প্রকাশের আগেই আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে অ্যাডহকে নিয়োগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সভাপতি করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকালে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে একটি অ্যাডহক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রতিবেদন প্রণয়নের জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজ এই কমিটি গঠন করেছেন। এই কমিটি দশ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করবেন।

এর আগে, গত বছরের ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে স্নাতকের ফল প্রকাশের আগেই মোমেন খন্দকার অপি নামে একজনকে অ্যাডহকে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে গত বুধবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন মহলে তা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
খুলনা মেডিক্যালে আগুন ও রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম