তৃতীয় দিনে ডাকসু নির্বাচনের মনোনয়ন নিয়েছেন ২২ প্রার্থী

ঢাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৯:০১আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৯:০১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ২২ জন প্রার্থী। এ নিয়ে তিন দিনে ফরম নিলেন মোট ৪২ জন। এরমধ্যে ৭ জন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, ভিপি পদে নির্বাচনের মনোনয়ন ফরম নিয়েছেন ১০ জন, জিএস পদে ফরম নিয়েছেন এক জন, এজিএস পদে ফরম নিয়েছেন দুই জন, সম্পাদক পদে ফরম নিয়েছেন ১৮ জন এবং সদস্য পদে ফরম নিয়েছেন ১১ জন।

এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য মোট ২৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।

এর আগে, চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হয় ফরম সংগ্রহ। প্রথম দিনে ফরম সংগ্রহ করেন ৭ জন। দ্বিতীয় দিনে ১৩ জন এবং আজ তৃতীয় দিনে ফরম নিলেন ২২ জন।

আজ (বৃহস্পতিবার) ফরম জমা দিয়েছেন ৩ জন।

/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের