আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৫, ২৩:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২৩:১৪

শাহবাগে চলমান চাকরিপ্রত্যাশী পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের আক্রমণ ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এই বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করে ডাকসু জানায়, গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার। আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের ওপর এ ধরনের বলপ্রয়োগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

ডাকসু জানায়, যেকোনও পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা এড়িয়ে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার নামে অযৌক্তিক বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। ধাওয়া, লাঠিচার্জ বা অপ্রয়োজনীয় বলপ্রয়োগ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত এবং গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে। এ ধরনের আচরণ ভবিষ্যতেও কোনও অবস্থাতেই পুনরাবৃত্তি করা যাবে না।

বিবৃতিতে আরও জানানো হয়, চলমান এই পরিস্থিতিতে ডাকসু সরকার ও আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ, সমঝোতা এবং একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের আহ্বান জানাচ্ছে। উত্তেজনা বা সংঘর্ষ কোনও পক্ষের জন্যই কাঙ্ক্ষিত নয়। পারস্পরিক আলোচনা ও সমঝোতাই চলমান এই সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টকে তালাবদ্ধ করলেন ডাকসু নেতারা
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
অক্সফোর্ড ইউনিয়ন কী, তারা কী কাজ করে
সর্বশেষ খবর
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন