তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় ডাকসুর নিন্দা

ঢাবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ০০:৪২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০০:৪২

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ডাকসু জানায়, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে এটি প্রথম শিক্ষার্থী মৃত্যুর ঘটনা যা সংঘটিত হলো ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পেশীশক্তির রাজনীতি চর্চার কারণে। এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী আচরণ কোনোভাবেই শিক্ষাঙ্গনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ বিষয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা হাতাহাতি পেরিয়ে ধারালো অস্ত্রের ব্যবহারে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারাত্মকভাবে আহত হন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়। মাথায় আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণসহ গভীর ক্ষতের কারণে চার দিন ধরে চিকিৎসার জন্য লড়াই করেও শেষ পর্যন্ত ১০ডিসেম্বর, বুধবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। 

একটি ছাত্র সংগঠনের অন্তর্দ্বন্দ্ব, মাদক সংশ্লিষ্টতা এবং সশস্ত্র ক্ষমতাবাজির সংস্কৃতির ভয়াবহ সমন্বয়েই একটি সম্ভাবনাময় শিক্ষার্থী অকালে প্রাণ হারালো। এমন বর্বরতা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশকে কলুষিত করে। 

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ছাত্রাবাসে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দলের নামে সশস্ত্র বলয় গড়ে তুলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার মতো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ও মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার আন্দোলনে ডাকসু সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী