ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, সম্মাননা পেলেন ড. সবুর খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৬:৪২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৪২

পর্তুগালের রাজপরিবারের সদস্য, ডাচেস অব কোইমব্রা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার এ সফর অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা দেওয়া হয়। 

আয়োজকরা বলছেন, বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে এ রাজকীয় স্বীকৃতি পেয়েছেন তিনি।

ডাচেস অব কোইমব্রার সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। সফরকালে তারা ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে ডাচেস অব কোইমব্রা ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খান যৌথভাবে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও প্রতিনিধি দলের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। বক্তব্য দেন ড. মো. সবুর খান এবং আন্তর্জাতিক প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান। ডাচেস অব কোইমব্রা তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ড. মো. সবুর খানের হাতে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা তুলে দেন ডাচেস অব কোইমব্রা। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নতুন স্থাপনা ‘কোজিনহা রিয়েল–দ্য রয়েল লাউঞ্জ’ উদ্বোধন করেন ডাচেস অব কোইমব্রা। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, আন্তর্জাতিক রন্ধনশৈলী, খাদ্যসংস্কৃতি, আতিথেয়তা ও পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্থাপনাটি তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশেষ সম্মাননা ও স্মারক উপহার বিনিময় করা হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর স্যার আসিফ নিসার বাজওয়া, যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার ফারহান-খান ফারানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগ প্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ শালিম মুকিত আবদুল, গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর মোহাম্মদ আজিজ-উর-রহমান, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ, জাবিন চৌধুরী ও লায়লা মিশেল গুরমুখ। এ ছাড়া লন্ডন টি এক্সচেঞ্জের অন্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

/ইউএস/
সম্পর্কিত
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
শিক্ষার্থী সংকটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো
এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি প্রকল্প উপস্থাপন
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড় আকভান: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, কাল ভারী বৃষ্টির আভাস
ঘূর্ণিঝড় আকভান: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, কাল ভারী বৃষ্টির আভাস
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী