গুলশান হামলা

অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১১:১৭আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২২:১০

আইজিপি এ কে এম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন,  'গুলশান হামলার অস্ত্রের উৎস আমরা জানতে পেরেছি। এছাড়া এ হামলার মাস্টার মাইন্ড দু-একজনের নামও পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।'

সোমবার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গুলশানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে তা আগেও ব্যবহার করা হয়েছে। অস্ত্র যে আধুনিক তা বলবো না। আমরা অস্ত্র এবং এর উৎসও পেয়েছি। জঙ্গিবাদ প্রতিরোধে আমরা দুভাবে কাজ করছি। একটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আরেকটি হচ্ছে জনসচেতনতামূলক ব্যবস্থা।’

প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহ করবে এবং  অভিযান চালাবে। আর সচেতনতামূলক ব্যবস্থা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি।

/এআরআর/এসটি/এপিএইচ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী