‘জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৩:২২আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৩:২৯

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আমারজঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর। যে কারণে পুলিশ দক্ষতার সঙ্গে এগুলো মোকাবিলা করছে। যার প্রমাণও দিচ্ছে পুলিশ। এদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও স্থান হবে না।’

ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের তৈরি করা মোবাইল অ্যাপ ‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে নাগরিক ঐক্য তৈরি হয়েছে। নাগরিকদের নিয়ে আমরা জঙ্গিদের মোকাবিলা করবো।’  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন:

সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী