মীর কাসেমের ফাঁসির নির্বাহী আদেশ কাশিমপুর কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫২

মীর কাসেম আলী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার নির্বাহী আদেশ শনিবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এসে পৌঁছেছে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো. নাশির আহমেদ।

তিনি জানিয়েছেন, বিকাল ৪টা ৫০ মিনিটে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাগারে এসে আদেশের কপি তাদের হাতে পৌঁছে দিয়েছেন। তবে আজ রাতেই তাকে ফাঁসি দেওয়া হবে কিনা বা হলে কখন হবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

এদিকে এ আদেশের কপি যখন কারাগারে এসে পৌঁছায় তখনও মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের ৪৭ জন সদস্য কারা অভ্যন্তরে অবস্থান করছিলেন।

কারাগারের নিরাপত্তা বাড়াতে এর চারপাশে এরই মধ্যে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি