বাংলা ট্রিবিউন বৈঠকি

আগে পরে আসা দিয়ে আদিবাসী চিহ্নিত হয় না: জোবাইদা নাসরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১২:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:২৭

জোবাইদা নাসরিন

মানুষ একসময় এক জায়গা থেকে আরেক গেছে নিজের প্রয়োজনে, নিজের মতো করে। সেসময় রাষ্ট্রের ধারণা ছিল না, সীমানা ছিল না। তাকে ধীরে ধীরে সীমানায় ধরে ফেলা হয়েছে।

বাংলা ট্রিবিউন কার্যালয়ে আয়োজিত অধিকার সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিশেষ বৈঠকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের জোবাইদা নাসরিন এ কথা বলেন। তিনি আরও বলেন, আইএল কনভেনশন যখন ঠিক করে দেয়, বৃটিশ শাসনের মধ্যে যেসব দেশ বাস করেছে সেসব দেশের মানুষেদের বাসের নিয়ম ও সময় দিয়ে আদিবাসী বলে চিহ্নিত করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয়, যে মানুষ সঙ্গে মাটি ও সংস্কৃতিক যে মিল,  তেমনি তুরা পাহাড়ের সঙ্গে পূজার মিল, জুম এবং জীবযাপনের অধিকার আছে।

সাঁওতাল এলাকায় নতুন ঘর করে দেওয়া হবে বলা যাচ্ছে। তার মধ্যে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে সেটার কি হবে।

জোবাইদা বলেন, এক সাঁওতাল মা বলছেন, আমার ছেলের পা ব্যাথা করলে আমারও পা ব্যাথা করে। সহিংসতার স্মৃতি কিন্তু এমনিতে সেটা নাই হয়ে যায় না। তাকে বিল্ডিং করে দিলেও সে পুরোনো অভিজ্ঞতায় যেতে পারে না। আমি চামকা, আমি নারী, আমি প্রান্তিক হিসেবেইতো আছি। যখন সরকার আদিবাসীও বলতে দিচ্ছে না কিন্তু সহিংসতা ভুলতেও দিচ্ছে না। তখন আমি সেটা রাখবো কোথায়? তখন আমার পরিচয় কি?

বাংলা ট্রিবিউন আয়োজিত নিয়মিত বৈঠকিতে আলোচনা করছেন এর সঙ্গে সম্পৃক্ত অধিকারকর্মী, গবেষক, আইনজীবী থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ে যারা নিরন্তর কাজ করছেন তারা। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী রুমীন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম এবং জোবাইদা নাসরীন, আদিবাদী নেতা সঞ্জীব দ্রং ও রবীন্দ্রনাথ সরেন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

‘অধিকার: সংখ্যালঘু ও সংখ্যাগুরু’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী