নিহত জঙ্গিদের পোশাক যেমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১১:৩৭আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১২:০২

নিহত দুই জঙ্গির মরদেহ
সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় চালানো অপারেশন অ্যাসল্ট সিক্সটিনে নিহত জঙ্গিদের পরনে কালো ও ছাই রঙের পোশাক। নিহত নারীর পরনে  কালো বোরখা, আর প্রকাশিত আরেক জঙ্গির পরনে ছাই রঙের পোশাক।

এর আগেও রাজধানীর কল্যাণপুরের আস্তানায় নিহত জঙ্গিদের পরনেও ছিল একইরকম কালো পোশাক। কল্যাণপুরের জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের ছবি প্রকাশের পর দেখা যায়, তাদের পরনে কালো পোশাক ছিল।ছবিতে ঘরের ভেতর ও সিঁড়িতে কয়েকটি লাশ পড়ে থাকতে দেখা গেছে। তাদের পরনে ছিল কালো পায়জামা-পাঞ্জাবি।
বৃহস্পতিবার সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানার বাইরে ছিন্নভিন্ন পড়ে থাকা লাশের গায়েও সেধরনের পোশাকই দেখা গেছে। পুলিশ আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইতোমধ্যে জানিয়েছে, নিহত চার জঙ্গিই নব্য জেএমবির সদস্য। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে এক নারী ও তিন জন পুরুষ। তার মধ্যে দুই জনের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তারা সবাই নব্য জেএমবির সদস্য। ওই বাড়িতে জিম্মি থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রেমতলার জঙ্গি আস্তানার কাছেই এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি এসব তথ্য জানান। তিনি অপারেশন অ্যাসল্ট সিক্সটিনের সমাপ্তি ঘোষণা করেন। তবে ‘ছায়ানীড়’ নামের এই বাড়িতে যে অংশে জঙ্গিরা থাকতো সেখানে প্রচুর গোলাবারুদ ও বিস্ফোরক রয়েছে এবং সেখানে ডাম্পিং অপারেশন চলবে বলেও জানিয়েছেন তিনি।

/ইউআই/ এপিএইচ/

এ সম্পর্কিত আরও খবর পড়ুন-

সীতাকুণ্ডে অভিযান: সোয়াত সদস্যদের ওপর জঙ্গিদের আত্মঘাতী হামলা

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান শুরু, চলছে গোলাগুলি

কয়েকটি পরিবারকে জিম্মি করেছে জঙ্গিরা

জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে গুলির শব্দ আসছে

জঙ্গিরা ‘সাধনকুটির’ বাড়িটি ভাড়া নেয় ২৭ ফেব্রুয়ারি

সীতাকুণ্ডে আটক নারীর কোমরে ছিল আত্মঘাতী ভেস্ট

সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান: আটক ২, অবরুদ্ধ ৩

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম