কুবির সেই শিক্ষকের ছুটি প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৩:১৩আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৫:৪৬

কুবি শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া (ফেসবুক থেকে নেওয়া) জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২০ আগস্ট) মাহবুবুল হকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া নোটিশটি পাঠান।

নোটিশে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। নোটিশ প্রাপ্তির পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।  

১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠান চলাকালে শিক্ষক মাহবুবুল হক ক্লাস নিয়েছেন- এমন অভিযোগে গত ১৭ আগস্ট তাকে একটি চিঠি দেওয়া হয়। রেজিস্ট্রারের সই করা চিঠিতে বলা হয়েছে, ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ছুটি দেওয়া হল।

ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘কোনও প্রকার কমিটির সিদ্ধান্ত ছাড়াই তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে,কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ছুটি দেওয়া হলো। কিন্তু কর্তৃপক্ষ কারা। এটা আইনানুগ হয়নি।’

এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করে মাহবুবুল হক নিজের ফেসবুক পেইজে বলেন, শোক দিবসে সকালের কর্মসূচি শেষে নিজ বিভাগে আসার পর কয়েকজন শিক্ষার্থী কয়েকটি টপিকসের ব্যাপারে জানতে চান। তাদের একটি কক্ষে নিয়ে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য ওই ব্যাচের ক্লাস অনেক আগেই শেষ হয়েছে। সেদিন ক্লাস নেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। 

/এমটি/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের