ফায়ারিং স্কোয়াড: বিশেষ ক্ষমতা আইনে আছে, প্রচলিত আইনে নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৫:৫১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৫:৫৬

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের প্রতীকী ছবি ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান বিশেষ ক্ষমতা আইনে আছে। তবে প্রচলিত আইনে এর কোনও বিধান নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন,বিচারক চাইলে বিশেষ ক্ষমতা আইনের ৩৪ (ক) ধারা অনুযায়ী ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিতে পারেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় আজ রবিবার (২০ আগস্ট) ১০ জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেছেন, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করে প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। রবিবার বেলা ১১টার দিকে এ রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম।

মামলার আইনজীবী সৈয়দ শামসুল হক বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ৩৪ (ক) অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরী করণ ধারাটিতেই সমাধান দেওয়া আছে। আইনে বলা আছে,কোন ব্যক্তি এই আইন অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হইলে বিশেষ ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক তাহাকে ফাঁসি দিয়া কিংবা নির্ধোরিত পদ্ধতি মোতাবেক গুলি করিয়া দণ্ড কার্যকরী করা হবে।’

বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী শাহেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রচলিত আইনে এ ধরনের কোনও বিধান নেই। মৃত্যুদণ্ড কার্যকরে ফায়ারিং স্কোয়াডের যে নির্দেশ দেওয়া হয় সেটি বিচারক কখনও কখনও দিয়ে থাকেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়েও এই বিধান দেওয়া হয়েছিল। কিন্তু সেটি কার্যকর হয়নি।’

কোটালীপাড়ার একটি কলেজের কাছে ২০০০ সালের ২০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চের নির্ধারিত স্থানে ৭৬ ও ৮০ কেজি ওজনের দুটি বোমা পাওয়ার পর এই মামলা করে পুলিশ।

রবিবারের রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামসুল হক বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ‘আংশিক সন্তুষ্ট’। রায়ের কপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

প্রসঙ্গত, বিশ্বের ৫০টি দেশে এখনও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান আছে।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
কাঁদলেন মির্জা ফখরুল
কাঁদলেন মির্জা ফখরুল
জার্মানিতে ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলনে বাংলাদেশের মোস্তাফিজুর
জার্মানিতে ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলনে বাংলাদেশের মোস্তাফিজুর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক