অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় দেশবাসীর প্রতি ঈদের উপহার: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১৪:১১আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৭:১০

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয় দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার।’ টেস্টে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পর মাঠেই তিনি এই প্রতিক্রিয়া জানান। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

বাংলাদেশের খেলা দেখতে বুধবার (৩০ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলায় ৭০ তম ওভারের সময় তিনি তার জন্য নির্ধারিত বক্সে ঢোকেন। 

তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হওয়ার সঙ্গে পুরো মাঠের সঙ্গে আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠেন প্রধানমন্ত্রীও। বাংলাদেশের পতাকা হাতে উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ফোনে তাকে কারও সঙ্গে আনন্দটা ভাগাভাগিও করতে দেখা গেছে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রীকে সরাসরি সম্প্রচারে দেখানোর পরপরই মাঠের দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।

আরও পড়ুন- এবার মিরপুরে আরেকটি ইতিহাস


/আরআই/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান