আকায়েদের খালুকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮

আকায়েদ উল্লাহ নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর (২৭) খালু তুসান কোম্পানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্দ্বীপ থানায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

স্থানীয় সাংবাদিক ও সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। আকায়েদের খালুর বাড়ি সন্দ্বীপের গাছুয়ায়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আকায়েদের খালুকে আটক করা হয়নি, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন।’

আকায়েদের চাচাতো ভাই সোহরাব। তিনি থাকেন চট্টগ্রামে। তিনি বলেন, 'আকায়েদরা চার ভাইবোন। তিনি বিবাহিত, তিন মাস আগে তার একটি সন্তান হয়েছে। ওই সময় সে বাংলাদেশে এসেছিল।'

সোহরাব আরও বলেন, পুলিশ তাকেও ডেকেছে। তিনি সন্দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন। 

আরও জানা গেছে, নানীকে দেখতে গত সেপ্টেম্বর মাসে আকায়েদ একবার দেশে এসেছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় থাকে না। তার নানা বাড়ি থেকে নিজেদের বাড়ির দূরত্ব ১০ কিলোমিটার।

আরও পড়ুন:
ম্যানহাটন হামলার আকায়েদের বাড়ি সন্দ্বীপের মুসাপুর

/এইচআর/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী