নির্যাতনের শিকার দুই আদিবাসী বোনকে চাকমা রাজার জিম্মায় দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫২

সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধিরা (ছবি: সাদ্দিফ অভি) রাঙামাটির বিলাইছড়ি থানার ওরাছড়ি গ্রামে নির্যাতনের শিকার দুই আদিবাসী বোনকে চাকমা রাজার জিম্মায় দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক সমাজ। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন, ‘রাঙামাটিতে দুই আদিবাসী বোনের ওপর নির্যাতনের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের ওপর যে নির্যাতন হয়েছে তা ভেবে অসহায় ও নির্যাতিত এই দুই বোনকে চাকমা রাজার জিম্মায় প্রদানের দাবিও তুলছি আমরা।’

নির্যাতনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানায় নাগরিক সমাজ। সংবাদ সম্মেলনে আরও ছিলেন মানবাধিকার কর্মী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন।

গত ২২ জানুয়ারি গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামে অভিযান চালান সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এ সময় এক মারমা পরিবারের বড় বোনকে (১৮) ধর্ষণ ও ছোট বোনকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার দুই বোনকে ২৩ জানুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন-
দুই মারমা বোনকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে নাগরিক সমাবেশ

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম