নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতার রুল শুনানিতে নতুন বেঞ্চ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩১

নিজাম হাজারী, ফাইল ছবি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা নিয়ে রিটের রুলের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ।

মঙ্গলবার বিচারপতি আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চে মামলাটি শুনানির জন কার্যতালিকায় (কজ লিস্ট) রাখা হয়েছে। 

এর আগে গত ৩০ জানুয়ারি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে বিব্রত প্রকাশ করেন হাইকোর্ট। এরপর মামলার যাবতীয় নথি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি  আবদুল ওয়াহ্হাব মিঞার কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে নিয়ম অনুসারে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করেন। 

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সত্যরঞ্জন মণ্ডল শুনানি করেন। এছাড়া নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। 

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

২০১৬ সালের ৬ ডিসেম্বর নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুলের বিভক্ত রায় দেন বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ। কয়েক দফা এ মামলায় বিব্রত প্রকাশ করেন হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ। তবে এর আগে এ মামলাটি বিচারপতি ফরিদ আহমেদের একক বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হলে তিনিও এ নিয়ে বিব্রত প্রকাশ করেন।

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম