বিশ্বের ৪৯ দেশে দেখা যায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৯

বিটিভি’র লগো বর্তমানে বিশ্বের ৪৯ দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, হংকংভিত্তিক এশিয়া সেট-৭ স্যাটেলাইটের মাধমে ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

তিনি বলেন, বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের টিভি চ্যানেলগুলো যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায়, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে বিষয়টি উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরও বলেন,  পৃথিবীর বিভিন্ন দেশে কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডাতে টোটাল কেবল, ইউএসএ কর্তৃক আইপিটিভি’র মাধ্যমে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা নবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসমূহের বেশ কয়েকটি আইপিটিভি ও ওয়েভ টিভি’র মাধ্যমে বিভিন্ন দেশে অনুষ্ঠান সম্প্রচার করছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি