দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৪টি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১০ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২০

টিভি চ্যানেলের লোগো বর্তমানে দেশে ৪৪টি অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংসদে মঙ্গলবার সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বেসরকারি টিভি চ্যানেল স্থাপনের জন্য কোনও আবেদন চাওয়া হয়নি। নতুন বেসরকারি টিভি চ্যানেল অনুমোদনের কোনও প্রক্রিয়া চলমান নেই।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান দেড় ঘণ্টার স্থলে ৬ ঘণ্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম কেন্দ্র থেকে ৬ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম চলছে এবং ওই অনুষ্ঠান বিশ্বের প্রায় ৬০টি দেশে সম্প্রচারিত হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, সার্বক্ষণিক টেরিস্ট্রিয়াল সম্প্রচারের লক্ষ্যে ২৩ কোটি ৯৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন মেয়াদে ‘বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পাহাড়তলীতে ট্রান্সমিটিং টাওয়ার ভবন নির্মাণ এবং ট্রান্সমিটিং যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় ড্রামা ও নিউজ স্টুডিও’র যন্ত্রপাতি, ডিজিটাল স্যাটেলাইট আর্থ স্টেশনসহ শীতাতপ যন্ত্রপাতি, স্টুডিও লাইটিং যন্ত্রপাতি, ডিজাইন শাখার গ্রাফিক্স কম্পিউটার ও ওয়ার্কশপ যন্ত্রপাতি, ইএনজি ও ইএফপি ক্যামেরা, ভিটিআর ইত্যাদি যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ চ্যানেলের মাধ্যমে চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য ও বিনোদনের পাশাপাশি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার প্রচার সম্ভব হচ্ছে। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, রাতে চারজন গ্রেফতার
দিনে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, রাতে চারজন গ্রেফতার
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ
চুয়েটে একদিনের জন্য আরেক ভিসি, আবার শাটডাউন ঘোষণা
চুয়েটে একদিনের জন্য আরেক ভিসি, আবার শাটডাউন ঘোষণা
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি