ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটির ৫০ আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। এদের অনেকেই বাংলাদেশি। নিহত এসব বাংলাদেশির বেশ কয়েকজনের পরিচয় মিলেছে। তবে বাকিদের খবর না পেয়ে তাদের স্বজনরা রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়।
উড়োজাহাজটিতে মোট যাত্রী ছিলেন ৬৭ জন, এর মধ্যে ৩২ জন বাংলাদেশি। যাত্রীদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
এই ফ্লাইটেই যাত্রী ছিলেন রফিকুজ্জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা ও তাদের ছয় বছর বয়সী ছেলে অনিরুদ্ধ জামান। বিপাশার বোন জামাই ইউসুফ হাসান অর্ক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা কোনও খোঁজই পাচ্ছি না বলে আসলে আরও বেশি টেনশনে আছি। এ মুহুর্তে পরিবারের কেউ কথা বলার পরিস্থিতিতে নেই। এখন পর্যন্ত আমার শাশুড়িকে খবরটি দেওয়া হয়নি। আমরা আমাদের লাইনে চেষ্টা করছি। তবে পরে দেওয়া সরকারি তালিকায় দেখা গেছে, তারা আর বেঁচে নেই।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নাজিয়া আফরিন চৌধুরী ও আর সহকর্মী উম্মে সালমা নেপাল যাচ্ছিলেন একটি কর্মশালায় অংশ নিতে। নাজিয়ার স্বজন শিবলী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখনও কোনও খবর পাইনি। তবে ফেসবুকে একজনকে ভেন্টিলেটরে রাখা আছে এমন ছবি দেখে আমরা আন্দাজ করছি ইনি হলেও হতে পারেন। কারণ, যে গাড়িচালক তাকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে এসেছিলেন তিনি বলছেন, এধরনেরই একটি কাপড় তিনি পরেছিলেন। আমরা পরিবারের সদস্যরা কালকেই নেপালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, এতো রকমের তথ্য আসছে। প্রথমে শুনছিলাম উম্মে সালমার খোঁজ পাওয়া গেছে। পরে আরেক জায়গায় নিউজ দেখলাম, তিনি মারা গেছেন। ফলে এখন কিছুই বিশ্বাস করতে পারছি না।
রেজওয়ান হক শাওন ও তাহিরা শশী নেপালে রওনা দিয়েছিলেন এই বিমানেই। রেজওয়ান হক শাওন হাসপাতালে আইসিইউতে আছেন। তার খবর পাওয়া গেলেও তাহিরা শশীর খবর মিলছিল না। তাহিরা শশীর খালাত বোন আফসানা টোরি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা একটি ছবি পেয়েছি ফেসবুকে যেখানে নেপালে অবস্থানরত এক বাঙালি বলছেন, ছবির মানুষটি আর বেঁচে নেই। সেই মানুষটি তাহিরা শশী বলে পরিবারের পক্ষ থেকে আমরা ধারণা করছি। কিন্তু তারপরও শেষ আশার জন্য অফিসিয়ালি নিশ্চিত হতে চাই।
রাজশাহীর রুয়েটের সিএসই বিভাগের প্রভাষক ইমরানা কবির হাসি ও স্বামী রকিবুল হাসান ছিলেন বিধ্বস্ত হওয়া বিমানে। যাওয়ার আগে ফেসবুকে লিখেছিলেন,‘ভ্যাকেশন স্টার্টস নাউ’। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে হাসি ও রকিবুলের স্বজনরা উদ্বিগ্ন হয়ে রয়েছেন। নেপালে অবস্থান করছেন বাংলাদেশি আশিক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ইমরানা কবির মারা গেছেন।
বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক ফয়সাল আহমেদও ছিলেন এই ফ্লাইটে। ফয়সালের মামা বাহাদুর ব্যাপারি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখনও কোনও খবর পাইনি। তবে সে এই ফ্লাইটে ছিল তা আমরা নিশ্চিত হয়েছি।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানের ৫০ আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। ৯ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে তারা। এরমধ্যে ৩২ জন বাংলাদেশি বলেও ইতোমধ্যে জানা গেছে। ফেসবুকে তাদের বন্ধু স্বজন সুস্থতা কামনা করে, ফিরে আসার আহ্বান জানিয়ে পোস্ট করছেন। অনেকে দায়িত্বের জায়গা থেকে যেখানে একটু তথ্য পাচ্ছেন সেটিই পোস্ট করছেন যদি কারও কাজে আসে এজন্য।
বিমানে থাকা যাত্রীরা হলেন- ১. রিজওয়ানা আবদুল্লাহ (মালদ্বীপ), ২. ফয়সাল আহমেদ (বাংলাদেশ), ৩. শাহরীন আহমেদ (বাংলাদেশ), ৪. ইয়াকুব আলী (বাংলাদেশ), ৫. আলীফুজ্জামান (বাংলাদেশ), ৬. আলমুন নাহার এনি (বাংলাদেশ) ৭. বিলকিস আরা (বাংলাদেশ) ৮. শিলা বেজগেইন (নেপাল), ৯. বিলকিস নাহার বানু বেগম (বাংলাদেশ), ১০. আলজিনা বাড়াল (নেপাল), ১১. চারু বাড়াল (নেপাল), ১২. আখতারা বেগম (বাংলাদেশ), ১৩. শাহীন বেপারী (বাংলাদেশ), ১৪. সুবিন্দ্রা সিং (নেপাল), ১৫. বসন্ত বহরা (নেপাল), ১৬. সামিরা বেঞ্জাকর (নেপাল), ১৭. প্রবীন চিত্রাকর (নেপাল), ১৮. নাজিয়া আফরিন চৌধুরী (বাংলাদেশ), ১৯. সাঞ্জনা দেবক্তা (নেপাল), ২০. প্রিন্সী ধামী (নেপাল), ২১. গ্যয়নী কুমারী গুরাং (নেপাল), ২২. রেজায়ানুল হক (বাংলাদেশ), ২৩. রকিবুল হাসান (বাংলাদেশ), ২৪. মেহেদী হাসান (বাংলাদেশ), ২৫. ইমরানা কবির হাসি (বাংলাদেশ), ২৬. কবির হোসেন (বাংলাদেশ), ২৭. ধীনেশ হুমাগাইন (...), ২৮. সানজিদা হক (বাংলাদেশ), ২৯. হাসান ইমাম (বাংলাদেশ), ৩০. নজরুল ইসলাম (বাংলাদেশ), ৩১. শ্রেয়া ঝাঁ (নেপাল), ৩২. পূর্ণিমা লোহানী (নেপাল), ৩৩. মেলী মাহারজান (নেপাল), ৩৪. নীগা মাহারজান (নেপাল), ৩৫. সঞ্জয়া মাহারজান (নেপাল), ৩৬. যাং মিং (চীন), ৩৭. আঁখি মনি (বাংলাদেশ), ৩৮. মীনহাজ বিন নাসির (বাংলাদেশ), ৩৯. কৈশাব পান্ডে (নেপাল), ৪০. প্রশান্না পান্ডে (নেপাল), ৪১. বিন্দু রাজ পাড়োয়াল (নেপাল), ৪২. হরি শংকর পাডোয়াল (নেপাল), ৪৩. সঞ্জয় পাডোয়াল (নেপাল), ৪৪. এফ এইচ প্রিয়ক (বাংলাদেশ), ৪৫. তামারা প্রিয়ন্ময়ী (শিশু ৩ বছর) (বাংলাদেশ), ৪৬. মতিউর রহমান (বাংলাদেশ), ৪৭. এস এম মাহমুদুর রহমান (বাংলাদেশ), ৪৮. আশিষ রনজিৎ (...), ৪৯. তাহিরা তানভীন হাসি রেজা (বাংলাদেশ), ৫০. পিয়াস রায় (বাংলাদেশ), ৫১. শেখ রাশেদ রুবায়েত (বাংলাদেশ), ৫২. কৃষ্ণা কুমার সারানী (নেপাল), ৫৩. উম্মে সালমা (বাংলাদেশ), ৫৪. আশনা সেকয়া (নেপাল), ৫৫. সনম সেকয়া (নেপাল), ৫৬. অঞ্জিলা শ্রেষ্ঠা (নেপাল), ৫৭. সুরানা শ্রেষ্ঠা (নেপাল), ৫৮. সাঈদা স্বর্ণা (বাংলাদেশ), ৫৯. হরিপ্রসাদ সুবেদী (...), ৬০. দয়ারাম থাম্রাকার (নেপাল), ৬১. বালাকৃষ্ণা থাপা (নেপাল), ৬২. শ্বেতা থাপা (নেপাল), ৬৩. কিশোরী ত্রিপাঠী (...), ৬৪. আবাধেশ কুমার যাদব (নেপাল), ৬৫. অনিরুদ্ধ জামান (শিশু ৮ বছর) (বাংলাদেশ), ৬৬. নুরুজ্জামান (বাংলাদেশ), ৬৭. রফিকুজ্জামান (বাংলাদেশ)।
আরও পড়ুন:
কাঠমান্ডু যাবেন বিমানমন্ত্রী
বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম
নেপালের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ফোন
ইউএস বাংলার ওই ফ্লাইটে যাত্রী ছিলেন যারা
ছবিতে কাঠমুন্ডুর ইউএস বাংলার বিমান দুর্ঘটনা
তথ্য দিতে আরও ঘণ্টাখানেক লাগবে: বিমানমন্ত্রী
কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানে ছিলেন খুলনার আলিফ
বিধ্বস্ত বিমানে গাজীপুরের একই পরিবারের পাঁচজন
বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩
৬৭ যাত্রী নিয়ে ইউএস-বাংলার বিমান নেপালে বিধ্বস্ত
সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
বিধ্বস্ত বিমানের সব যাত্রী বীমা সুবিধা পাবেন: ত্রাণমন্ত্রী
চিকিৎসক দল পাঠানো হবে নেপালে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বেঁচে যাওয়া নেপালি
সংবাদ সম্মেলনে যা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স
ফ্লাইটে ছিলেন বৈশাখী টিভির প্রতিবেদক ফয়সাল আহমেদ
ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৫০, নিখোঁজ ৯
নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিখোঁজ বিলকিস ও তার স্বামীকে খুঁজতে কাঠমান্ডু যাবেন ভাই
ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও
নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী
‘বাংলাদেশি আহতদের সঙ্গে কথা বলেছি, নিহতদের শনাক্তে কাজ করছি’
বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের তথ্য পেতে ইউএস বাংলার হটলাইন
কাঠমান্ডু যাচ্ছেন ইউএস বাংলা ও সিভিল এভিয়েশেনের কর্মকর্তারা
নেপালি ১৩ শিক্ষার্থীর স্মরণে রাগীব রাবেয়া মেডিক্যালে তিন দিনের শোক
দুর্ঘটনা নিয়ে পরস্পরকে দোষারোপ ইউএস বাংলা ও বিমানবন্দর কর্তৃপক্ষের
অবতরণের আগে কন্ট্রোল রুম থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল: ইউএস বাংলার সিইও








