নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ১২০ সংস্থা প্রাথমিকভাবে মনোনীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৪:১৭আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:১৭

পর্যবেক্ষক হিসেবে একশ বিশটি বেসরকারি সংস্থাকে প্রাথমিকভাবে মনোনীত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

নির্বাচন কমিশন ভবন (ফাইল ছবি) পর্যবেক্ষক হিসেবে মনোনীত এসব বেসরকারি সংস্থার মধ্যে বেশিরভাগই আগেও কমিশনে নিবন্ধিত ছিল। এর মধ্যে বেশ কয়েকটি আঞ্চলিক সংস্থাও রয়েছে। বিজ্ঞপ্তিতে নিবন্ধনের বিষয়ে কোনও দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে আগামী ১৫ দিনের মধ্যে সংস্থাগুলোকে কমিশনে আবেদন করতে বলা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধনের জন্য কমিশন গত বছরের শেষ দিকে বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছিল। এতে ১৯৯টি সংস্থা পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে। কমিশন যাচাইবাছাই করে ১২০টি সংস্থাকে প্রাথমিকভাবে মনোনীত করে।

এর আগে, ২০১১ সালের জানুয়ারিতে এ টি এম শামসুল হুদার নের্তৃত্বাধীন কমিশনও ১২০টি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছিল। ৫ বছর মেয়াদী ওই নিবন্ধন ২০১৬ সালের জানুয়ারিতে শেষ হয়। এরপর কাজী রকিবউদ্দীন কমিশন ওই মেয়াদ একবছর ও বর্তমান কে এম নূরুল হুদা কমিশন আরও ৬ মাস বৃদ্ধি করেছিল। গত বছরের জুন মাসে ওই মেয়াদ শেষ হওয়ার পর কমিশন নতুন করে নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দেয়।

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি