সরকারের চিকিৎসা প্রক্রিয়ায় আমাদের বিশ্বাস নেই: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১৪:০৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৪:১২

বিএসএমএমইউ’তে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের চিকিৎসা প্রক্রিয়ায় বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের চিকিৎসা প্রক্রিয়ায় বিশ্বাস নেই আমাদের। খালেদা জিয়ার এই চিকিৎসা যথেষ্ট নয়। যথেষ্ট হবে সেদিন, যেদিন তিনি মুক্ত হয়ে নিজের চিকিৎসা নিজেই করাতে পারবেন।’

শনিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেছেন মওদুদ আহমদ।

নির্জন কারাগারে থাকাই বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির অন্যতম কারণ বলেও মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘একাকী নির্জন কারাগারে থাকাই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির অন্যতম কারণ। সেখানে তাকে রাখা ষড়যন্ত্রমূলক। ওইরকম পরিবেশে যেকোনও ব্যক্তি থাকলে অসুস্থ হতে বাধ্য।’

এসময় মওদুদ আহমদ বলেন, ‘দেশে চিকিৎসার অনেক সীমাবদ্ধতা আছে, এখন সরকারের নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে। তার (খালেদা জিয়ার) ব্যক্তিগত চিকিৎসকদের এই দায়িত্ব দেওয়া হলে দেশের মানুষ অন্তত নিশ্চিত হবেন যে, ব্যক্তিগত চিকিৎসকরাই তার চিকিৎসা করছেন।’

বিএসএমএমইউ এর রেডিওলজি ও ইমেজিং বিভাগ

এক প্রশ্নে জবাবে মওদুদ বলেন, ‘আজ যেহেতু খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী... সরকার যেভাবে তাকে আরও জেলে রাখার চেষ্টা করছে, এটি প্রতিহিংসামূলক একটি ষড়যন্ত্র। তার জীবনের যাতে কোনও ক্ষতি না হয়, সরকারকে এবিষয়ে সচেতন হতে হবে। তা না হলে দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘হঠাৎ করে শুনলাম, নেত্রীকে পরীক্ষা করানোর জন্য পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়েছে। সরকার একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছিল। এই বোর্ড থেকে এক্সরে এবং রক্ত পরীক্ষার জন্য সুপারিশ করা হয়েছে।’

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মওদুদ আহমদ আরও বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্যের কোনও ধরণের অবনতি হলে এই সরকারকে এর দায়িত্ব গ্রহণ করতে হবে। তাকে (খালেদা জিয়াকে) যারা এতদিন ধরে চিকিৎসা করাচ্ছিলেন, কারা কোড অনুযায়ী তারা তার চিকিৎসা করতে পারবেন। ব্যক্তিগত চিকিৎসকরা তার চিকিৎসা করলে তিনি সন্তুষ্ট হবেন।’ 

আরও খবর: 
খালেদা জিয়া বিএসএমএমইউতে

এক্সরে করাতে রেডিওলজি ও ইমেজিং বিভাগে খালেদা জিয়া

ব্যক্তিগত ২ চিকিৎসক দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে কোকোর স্ত্রী ও মেয়ে

 

 

 

 

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম