এক্সরে করাতে রেডিওলজি ও ইমেজিং বিভাগে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১২:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৩:০৭

বিএসএমএমইউ এর রেডিওলজি ও ইমেজিং বিভাগ এক্সরে করানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে নেওয়া হয়েছে। শনিবার (৭ এপ্রিল) বেলা ১২ টা ৪৪ মিনিটে তাকে সেখানে নেওয়া হয়। এর আগে কেবিন ব্লকের প্যাথলজি বিভাগে তার রক্ত নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। বিএসএমএমইউ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। রেডিওলজি ও ইমেজিং বিভাগের ১/এ নম্বর রুমে তার এক্সরে হওয়ার কথা রয়েছে। বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া

এর আগে শনিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া বিএসএমএমইউতে প্রবেশ করেন। তাকে কারাগার থেকে সরাসরি এই হাসপাতালে আনা হয়। হুইল চেয়ারের ব্যবস্থা থাকলেও খালেদা জিয়া পায়ে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন। তাকে কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে নেওয়া হয়। সেখানে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসএমএমইউ’তে খালেদা জিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। পরীক্ষা শেষে তাকে আবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।  

আরও পড়ুন- 

৫১২ নম্বর কেবিনে খালেদা জিয়া, পরীক্ষা শেষে ফিরিয়ে নেওয়া হবে কারাগারে

খালেদা জিয়া বিএসএমএমইউতে 

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে কোকোর স্ত্রী ও মেয়ে

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে