ব্যক্তিগত ২ চিকিৎসক দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১৩:৩৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৩:৩৩

বিএসএমএমইউ’তে খালেদা জিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার দুই জন ব্যক্তিগত চিকিৎসক দেখা করেছেন। চিকিৎসক দু’জন হলেন- নিউরো মেডিসিনের ওয়াহিদুজ্জামান ও মেডিসিনের এফ এম সিদ্দীকী।

শনিবার (৭ এপ্রিল) খালেদা জিয়াকে বিএসএমএমইউ)-তে নেওয়া হলে দুপুরের দিকে দুই ব্যক্তিগত ডাক্তার তার সঙ্গে দেখা করেন। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর ডাক্তারদের সূত্রে এসব তথ্য জানা যায়।

এর আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে উপস্থিত হয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী ও দুই মেয়ে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার সময় তাকে এই হাসপাতালে নেওয়ার জন্য কারাগার থেকে বের করা হয়। সাড়ে ১১টার দিকে তিনি বিএসএমএমইউতে পৌঁছান।  তাকে (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

আরও খবর:
স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়াকে ফিরিয়ে নেওয়া হবে কারাগারে

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে কোকোর স্ত্রী ও মেয়ে

খালেদা জিয়া বিএসএমএমইউতে

এক্সরে করাতে রেডিওলজি ও ইমেজিং বিভাগে খালেদা জিয়া




 

/টিওয়াই/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী