‘ছুটির পর রানা প্লাজার মামলাগুলো নিয়ে আদালতে কথা বলবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১২:০৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১২:২০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. কামাল হোসেন আগামী ৫ মে উচ্চ আদালত খোলার পর রানা প্লাজার মামলাগুলোর অগ্রগতি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। রানা প্লাজা ধসের ৫ বছরে সাভারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘এই মামলাগুলোর দৃশ্যমান কোনও অগ্রগতি নেই। আদালত খুললে আমি মামলাগুলো নিয়ে কথা বলতে দাঁড়াবো।’

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যন্ড এলাকার আট তলা বিশিষ্ট রানা প্লাজার ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১ হাজার ১৩৬ জন শ্রমিকের। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।

নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কামাল হোসেন বলেন, ‘উন্নয়ন করবে শ্রমিক, মেহনতি মানুষ। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। ভবিষ্যতের লক্ষ্য অর্জনের অন্যতম পূর্বশর্ত শ্রমিকদের কাজের জায়গা নিরাপদ করা। শ্রমিক ভাই-বোনদের অন্যান্য ন্যায্য পাওনাসহ যে দাবিগুলো আছে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার।

আরও পড়ুন:

২৪ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার দাবি

রানা প্লাজা নিঃস্ব করেছে ‘ওদের’

৪ কারণে কাজে ফিরতে পারেননি রানা প্লাজার আহত শ্রমিকরা

রানা প্লাজা ট্র্যাজেডি: রায় হয়েছে একটি মামলার, ৩টি এখনও বিচারাধীন

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান