ফের কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দুই গ্রুপে সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১২:৪০ আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১২:৫১

কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপে সংঘর্ষ (ছবি: ফোকাস বাংলা) রাজধানীর কাকরাইল মসজিদে ফের তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই ঘটনার পর মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষকে বের করে দিয়ে মসজিদ ফাঁকা করেছে পুলিশ।

শনিবার (২৮ এপ্রিল) সকালে কাকরাইলে তাবলীগ জামাতের সাদপন্থী ও হেফাজতপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুই পক্ষকেই পুলিশ মসজিদ থেকে বের করে দেয়। কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপে সংঘর্ষ

গত বিশ্ব ইজতেমার আগে থেকেই বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিরোধ চলে আসছিল তাবলিগ-জামাতের দুই গ্রুপের মধ্যে। বিশ্ব ইজতেমার সময় তাবলিগ-জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সা’দকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংকট আরও ঘনিভূত হয়। সা’দের বক্তব্য নিয়ে দুই পক্ষ অন্তত চারবার সংঘর্ষে জড়িয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মন্ত্রণালয়ে কয়েকবার বৈঠকও করেছেন। এরপরও দুই পক্ষকে সমঝোতায় আনা সম্ভব হয়নি। এর আগেও তাবলিগ-জামাতের বিরোধ নিয়ে এই দুই পক্ষের মধ্যে মামলা-পাল্টা মামলা হয়েছে। কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপে সংঘর্ষ

জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শনিবার সকালে ফের কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন হেফাজতপন্থীরা। এসময় সা’দপন্থীদের বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন। সা’দপন্থীর অনুসারি জাকারিয়া নামে একজনকে মারধর করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যার পর মসজিদ থেকে জ্যামার উদ্ধার করা হয়। কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপে সংঘর্ষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, ‘কাকরাইল মসজিদ থেকে দুই গ্রুপকেই বের করে দেওয়া হয়েছে। মাওলানা সাদ বিরোধী ও সাদপন্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা তাদেরে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও মসজিদের পরিবেশ রক্ষায় তাদের বের করে দেওয়া হয়েছে। দুই গ্রুপকে নিয়ে সমঝোতার জন্য বসবে পুলিশ।’

আরও পড়ুন- যে কারণে তাবলিগ-জামাতের দুই গ্রুপে সংঘর্ষ

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়, স্বাগত জানালো বাংলাদেশ
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়, স্বাগত জানালো বাংলাদেশ
সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ