ঢাবি'র উপ-উপাচার্য হলেন অধ্যাপক মুহাম্মদ সামাদ

ঢাবি প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১৫:৪৮আপডেট : ২৭ মে ২০১৮, ১৬:২৬

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হলেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। 

রবিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, রাষ্ট্রপতির সই করা নিয়োগের কপি শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে আজই আদেশ জারি করা হবে।

এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’ (ইউআইটিএস)-এর উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক সামাদ। এছাড়াও জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বে আছেন অধ্যাপক সামাদ।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। অতি দ্রুত আনুষ্ঠানিক চিঠি চলে আসবে।’

উপ-উপাচার্য পদ থেকে উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর নিয়োগ পাওয়ার পর ৮ মাস এই গুরুত্বপূর্ণ পদটি খালি ছিল।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম