মহিলা ফুটবল দলের আরও ১১ জনকে প্রধানমন্ত্রীর পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৬:২৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪

সাফ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের বাকি ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তার হাতে পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি-বাসস)

‘সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০১৮- এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের আরও ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে এক অনুষ্ঠানে সাফ জয়ী অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। তখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের ৩০ সদস্যের মধ্যে ১৯ জনকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন। বাকি ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে আজ পুরস্কৃত করা হল।

পুরস্কার প্রাপ্ত ১০ খেলোয়াড়ের প্রত্যেককে ১০ লাখ টাকা এবং কর্মকর্তাকে ৫ লাখ টাকা দেওয়া হয়।

দ্বিতীয় দফায় পুরস্কার প্রাপ্ত  খেলোয়াড়রা হলেন রুকসানা বেগম, বেগম মাসুরা পারভীন, বেগম শিউলি আজিম, মোসাম্মৎ ইসরাত জাহান রত্মা, বেগম মারজিয়া, বেগম সানজিদা আক্তার, মোসাম্মৎ ইসরাত জাহান স্বপনা, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ রাজিয়া খাতুন এবং মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ।

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
১১ দলকে পায়ে হেঁটে লং মার্চ করতে বললেন রাশেদ খাঁন
১১ দলকে পায়ে হেঁটে লং মার্চ করতে বললেন রাশেদ খাঁন
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ