আশঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৪:১৮আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৬:৪৮

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখনও আশঙ্কামুক্ত নন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদেরের অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা উনাকে অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। উনার এখনও জীবনশঙ্কা রয়েছে, তিনি আশঙ্কামুক্ত নন।’

তিনি আরও জানান, তার চিকিৎসার বিষয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, অধ্যাপক ডা. মো. জিলন মিয়া সরকার, অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী, অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক (বুলবুল), অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত, অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরী, ডা. তানজীমা পারভীন, ডা. এম এ মুকিত, ডা. মনজুর মাহমুদ, ডা. জাহানারা আরজু, ডা. মো. ওমর ফারুক, ডা. রায়হান মাসুম মণ্ডল ও তৃপ্তি চৌধুরী।

ডা. সৈয়দ আলী আহসান বলেন, ‘বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলছে।’
এর আগে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রবিবার (৩ মার্চ) সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

/টিওয়াই/এসএসএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম