জেট ফুয়েলের দাম বাড়ালো বিপিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ০৯:০৮আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৯:১৩

উড়োজাহাজের প্রয়োজনীয় জেট ফুয়েল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে এখন গুণতে হবে ৭২ টাকা। আর আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম পড়বে লিটারপ্রতি দশমিক ৬৮ ডলার। বুধবার (৬ মার্চ) থেকেই এ মূল্য কার্যকর করার কথা জানিয়ে এয়ারলাইন্সগুলোকে চিঠি দিয়েছে বিপিসি।

এয়ারলাইন্সগুলো জানিয়েছে, দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ৭২ টাকা। আগে ছিল প্রতি লিটার ৬৭ টাকা।

অন্যদিকে, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েলের দাম পড়বে প্রতি লিটার দশমিক ৬৮ ডলার। আগে যা ছিল প্রতি লিটার দশমিক ৬২ ডলার।

জানা গেছে, ৫ মার্চ দেশের সব এয়ারলাইন্সগুলোকে জেট ফুয়েলের দাম বৃদ্ধির বিষয়ে চিঠি দেয় বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পদ্মা অয়েলের ডেপুটি জেনারেল ম্যানেজার (এভিয়েশন) মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জেট এ-১ তেলের বিক্রয়মূল্য বাড়ানো হয়েছে। যা ৬ মার্চ থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম হ্রাস-বৃদ্ধি করে বিপিসি। জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বিপিসির মূল্য নির্ধারণ কমিটি। এ কমিটি সব সময়ই জেট ফুয়েলের আন্তর্জাতিক বাজার মনিটরিং করেই মূল্য সমন্বয় করে।

তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে না কমায় ক্ষোভ রয়েছে দেশি এয়ারলাইন্সগুলোর। তেলের দাম বাড়ায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিয়ত বাড়ছে পরিচালন ব্যয়। ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে তাদের।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের ক্ষেত্রে বাংলাদেশে মনোপলি হচ্ছে। পদ্মা অয়েল একটিমাত্র প্রতিষ্ঠান হওয়ায় ইচ্ছেমতো দাম বৃদ্ধি করে। এয়ারলাইন্স পরিচালনার অন্যতম ব্যয় জ্বালানি তেল। এভাবে দাম বাড়লে টিকে থাকা কঠিন হবে।

/সিএ/এমএএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী