মার্কেটটি আগেই অযোগ্য ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১০:৫৮আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:২৭

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিলিপ কুমার ঘোষ (বা পাশে) গুলশানের ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেটটিকে আগেই অযোগ্য ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (৩০ মার্চ) সকালে মার্কেটটির আগুন লাগা সংক্রান্ত ব্রিফিং এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক দিলিপ কুমার ঘোষ।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখানে এই মার্কেটে আগুন নির্বাপনের কোনও ব্যবস্থাই ছিল না। ৫ টা ৪৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ৫টা ৫৫ মিনিটে আমাদের নির্বাপনের কাজ শুরু হয়। এখানে কাজ করতে গিয়ে আমাদের পানির স্বল্পতার মধ্য পড়তে হয়েছিল।’

কি কারণে আগুন লেগেছে, কত ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া তা বলা সম্ভব না বলেও জানান তিনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর ধ্বংসাবশেষ

ফায়ার সার্ভিসের উপপরিচালক শামিম হাসানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে ফায়াস সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, এই মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। একারণে আগুন নিয়ন্ত্রণে তাদের অনেক বেগ পেতে হয়েছে। তিনি বলেন, ‘২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চার বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, কাঁচাবাজারে প্রায় ৩শ’ দোকান রয়েছে। দোকানগুলো সব পুড়েছে। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে কাজ করছে।

আরও পড়ুন-

যেকোনও মূল্যে এটাকে ভেঙে মার্কেট তৈরি করতে হবে: হানিফ

গুলশান কাঁচাবাজারে আগুন: ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি

‘ঋণ করে দোকান করেছি, সব পুড়ে ছাই’

মার্কেট কর্তৃপক্ষকে চার বার সতর্ক করা হয়েছে: ফায়ার সার্ভিস

পুরো গুলশান ১ ধোঁয়ায় আচ্ছন্ন

এই মার্কেটে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই: ডিএনসিসি মেয়র

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম