গতি কমে বাংলাদেশে আসবে ফণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১৩:৫৮আপডেট : ০৩ মে ২০১৯, ১৮:০৬

ভারতের আঘাত হেনেছে ফণী আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ বলেছেন, ‘ঘূর্ণিঝড় ফণী ভারতের চেয়ে প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশে ফণী আঘাত হানতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় শুক্র ও শনিবার থেমে থেমে বৃষ্টি হবে।’

শুক্রবার আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন,  ‘ওড়িশা রাজ্যে ২০০ কিলোমিটার গতিবেগে আঘাত হানার পর ফণী দুর্বল হয়ে বাংলাদেশে আসবে। তখন বাতাসের গতিবেগ থাকবে ৮০-১০০ কিলোমিটার।’

তিনি বলেন,  ‘মোংলা, পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হচ্ছে। আপাতত এর বেশি বাড়ানো হবে না। চট্টগ্রামে ৬ আর কক্সবাজারে ৪ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ফণী ওড়িশা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে। সেখান থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। শুক্রবার বিকালের পর তা বাংলাদেশে প্রবেশ করার কথা। এরপর সারারাত ধরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল হয়ে ফরিদপুর, ঢাকার ওপর দিয়ে ভারতের মেঘালয়ের দিকে যেতে পারে।’

ফণী শুক্রবার সকালে ভারতে আঘাত হেনেছে। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ২০০ কিলোমিটার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে,  দুপুরের দিকে ঝড়টি পশ্চিমবঙ্গের দিক সরতে শুরু করেছে। 

ঝড়ের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে সকাল থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হচ্ছে।

আরও পড়ুন- 

‘ফণী’ আঘাত হানতে পারে মধ্যরাতে

ঘূর্ণিঝড়: কোন সংকেতের কী অর্থ

১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’

শুক্রবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘ফণী’

‘ফণী’ মোকাবিলায় সরকারের যত প্রস্তুতি

‘ফণী’র সতর্কতায় সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘ফণী’: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ বহির্নোঙরে, তিনটি কন্ট্রোল রুম

বরিশালে ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ২৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৩২টি আশ্রয়কেন্দ্র

ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম

যেখানে ঘূর্ণিঝড় ফণীর প্রতীক্ষায় রয়েছে মানুষ

ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ না করার অনুরোধ

‘ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডিএনসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক