প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ তিন বছর বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২১:১৪আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৪৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম (ছবি: সংগৃহীত)

প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আবারও তিন বছর বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৮ মে) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব থাকা ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আগামী ১৮ জুন থেকে পরবর্তী তিন বছরের জন্য বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২০১৫ সালের ১৫ জুন ইহসানুল করিমকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

/এসআই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা