বিএসএমএমইউতে নিয়োগ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৩:৩৪ আপডেট : ১১ জুন ২০১৯, ১৮:০৯

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগের ভাইভা সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আজকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক চিকিৎসকরা এসেছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়োগের ভাইভা সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী করণীয় ঠিক করতে সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে, শুধু নিয়োগ সাময়িক স্থগিত নয়, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নিয়োগ বাতিল করতে হবে বলে জানিয়েছেন আন্দোলনে থাকা চিকিৎসকরা।
আন্দোলনে থাকা চিকিৎসকদের একজন ডা. শিপন বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে কোনও নিয়োগ সুষ্ঠু হতে পারে বলে বিশ্বাস করি না। সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগ দাবি করছি।’ 

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা