সৌদি বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জুন ২০১৯, ০১:০৩আপডেট : ২৬ জুন ২০১৯, ০১:০৪

সৌদি বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের আভা বিমানবন্দরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রলালয়ের এক বিবৃতিতে এই হামলাকে অযৌক্তিক আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে এই ধরণের হামলা সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে গত ২৩ জুন (রবিবার) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দরে হামলা চালায় তেহরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয় ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সৌদি আরবের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনও হুমকিতে রিয়াদের পাশে থাকার কথা জানানো হয় বাংলাদেশের বিবৃতিতে। বলা হয় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ঢাকা।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী