জাতীয় মৎস্য পুরস্কারে স্বর্ণপদক পেলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:০৫

জাতীয় মৎস্য পুরস্কারে স্বর্ণপদক পেলো নৌবাহিনী দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় অবদানের জন্য ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯’ স্বর্ণপদক অর্জন করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর হাতে স্বর্ণপদক তুলে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সামনে দেশের মৎস্য সম্পদ উন্নয়নে নৌবাহিনীর অবদানের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। নৌ সদর দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পরিচালক নৌ অপারেশন্স কমডোর মাহমুদুল মালেক দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
আইএসপিআর জানায়, বর্তমান সরকারের সময়োপযোগী ও কার্যকরী নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ নদ-নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় সারা বছর নৌবাহিনী ও কোস্টগার্ডের ‘অপারেশন জাটকা’ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনার ফলে বিগত ১০ বছরে ইলিশ উৎপাদনের গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ২৬ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে। ফলে ইলিশ আহরণে বাংলাদেশ বর্তমানে শীর্ষস্থানে অবস্থান করছে। একইসঙ্গে পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশের বেশি ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে।
গত ২০০৮-২০০৯ সালে দেশে ইলিশের মোট উৎপাদন ছিল ৩ দশমিক ১৩ লাখ মেট্রিক টন। ২০১৭-২০১৮ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৭ লাখ মেট্রিক টনে। যা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ এবং এর চলতি বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশের জিডিপি-তে ইলিশ মাছের অবদান শতকরা এক ভাগ। নৌবাহিনীর নিয়মিত ও কার্যকরী অভিযান পরিচালনার ফলেই দেশের বাজারে ইলিশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রফতানি করা সম্ভব হচ্ছে, যা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আইএসপিআর আরও জানায়, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নৌবাহিনী ২০০১ সাল থেকে প্রতি বছর ‘অপারেশান জাটকা’ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনা করে আসছে। এ অভিযানে নৌবাহিনীর পাঁচ থেকে সাতটি জাহাজ দেশের অভ্যন্তরীণ নদ-নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় মোতায়েন থাকে। এর ফলে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক এবং পোনা উদ্ধার সম্ভব হচ্ছে।
২০১৮-২০১৯ অর্থ বছরে নৌবাহিনী অপারেশন জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৩৮ কোটি টাকা মূল্যমানের অবৈধ জাল, নৌকা ও পোনা উদ্ধার করে।
এর আগে, ২০০৩ সালে বাংলাদেশ নৌবাহিনী ‘অপারেশান জাটকা’ ও ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’এ উল্লেখযোগ্য অবদান রাখায় ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০০৩’এ স্বর্ণপদক অর্জন করে। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নৌবাহিনী ‘অপারেশন জাটকা’ ও ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ এর মাধ্যমে ৭৩ কোটি ৯৫ হাজার ৪২২ মিটার অবৈধ জাল, ২৫৮ টি নৌকা, ১ লাখ ৬৭ হাজার ২৫০ কেজি জাটকা এবং ১১ লাখ ৫০ হাজার রেনু পোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ হাজার ৪৭৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার ৯৮৩ টাকা।

/জেইউ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী