মন্ত্রণালয়ের জন্য বৈধ সফটওয়্যার আনা হবে: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

মন্ত্রণালয়ের জন্য বৈধ সফটওয়্যার আনা হবে: গণপূর্তমন্ত্রী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ভবিষ্যতে মন্ত্রণালয় ও এর আওতাধীন গণপূর্ত অধিদফতর, রাজউকসহ অন্যান্য দফতরে আইনগত প্রক্রিয়ায় পাওয়া বৈধ সফটওয়্যার ব্যবহার করা হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান আইটেক আনলিমিটেডের উদ্যোগে স্থাপত্য অধিদফতরের কর্মকর্তাদের ‘অ্যাডভান্সড ট্রেনিং অন লাইসেন্সড অটোক্যাড’ বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র দেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন।
শ ম রেজাউল করিম বলেন, অন্যায়ভাবে সংগৃহীত সফটওয়্যার ব্যবহার করা আইনসঙ্গত নয়। বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ। এসময় তিনি জানান, স্থাপত্য অধিদফতরের জন্য আইনানুগ উপায়ে বৈধ সফটওয়্যার আনা হয়েছে।
স্থাপত্য অধিদফতরের প্রশিক্ষণপ্রাপ্ত স্থপতিদের উদ্দেশে মন্ত্রী বলেন, সৃষ্টির ভেতর থেকে স্থপতিদের টিকে থাকতে হবে।
আইটেক আনলিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম এইচ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম