আবরার হত্যা নিয়ে জাতিসংঘের মন্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ১৪:৩৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৫২

জাতিসংঘ
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ঢাকা অফিসের দেওয়া বিবৃতির বিষয়ে সরকারের অন্তোষ ও বিরক্তির কথা জানানো হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সরকারের একটি সূত্র জানায়, সরকার মনে করে জাতিসংঘ বাংলাদেশের উন্নয়ন অংশীদার। আবরার হত্যাকাণ্ডের মতো কোনও ঘটনার বিষয়ে জাতিসংঘ প্রতিনিধির বিবৃতি দেওয়া অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আবাসিক প্রতিনিধিকে এ কথাই জানানো হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহান জাতিসংঘ আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন।

বেলা ১১টার দিকে মিয়া সেপ্পো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে অবস্থান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ঢাকা অফিস যে বিবৃতি দিয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে আবাসিক প্রতিনিধির কাছে।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর (রবিবার) রাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর গত বুধবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি স্বাধীন তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানানো হয় জাতিসংঘের এক বিবৃতিতে।

সূত্র আরও জানায়, গত বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে তাদের বিবৃতির জন্যও ব্যাখ্যা চাওয়া হয় এবং সরকারের তরফে বিরক্তি প্রকাশ করা হয়।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী