বাংলাদেশের ফুটবলে ফিফার সহযোগিতা অব্যাহত থাকবে: ফিফা প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৪:৫২আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:২৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা প্রেসিডেন্ট, ছবি- পিআইডি

বাংলাদেশের ফুটবলের ক্রমাগত উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন সফররত বিশ্ব ফুটবল সংস্থা-ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ফিফার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, সাক্ষাতে বিশ্ব ফুটবল সংস্থা-ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেন, ‘বাংলাদেশে ফুটবলের উন্নয়নে সংস্থাটির সহযোগিতা  অব্যাহত থাকবে।’ ফিফার প্রেসিডেন্ট কলকাতায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশের মধ্যকার খেলায় বাংলাদেশ দলের নৈপুণ্য এবং ফুটবলে বাংলাদেশের সার্বিক উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করছে। সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে।’  শেখ হাসিনা আরও বলেন, ‘দেশে আরও বেশি ছেলেমেয়েকে ফুটবলের মতো জনপ্রিয় খেলায় আসতে উৎসাহিত করা হচ্ছে।’

এ সময় প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ততার কথা তুলে ধরেন বলে উল্লেখ করেন তার প্রেস সচিব। প্রধানমন্ত্রী বলেন, ‘তার ভাই শেখ কামাল খুব ভালো একজন ক্রীড়া সংগঠক ছিলেন এবং তিনি আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন।’

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা একটি জার্সি ফিফা প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি। একই সময় ফিফা প্রেসিডেন্টও তার নাম লেখা একটি জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। 

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম