সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৩:১৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৩:৪০

শিক্ষা মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-এর বিজ্ঞান এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর ইংরেজি পরীক্ষা পেছানো হয়েছে। সূচি অনুযায়ী সোমবার (১১ নভেম্বর) এই দু’টি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, নির্ধারিত সময়ে ১৩ নভেম্বর বিজ্ঞান পরীক্ষা এবং ১৬ নভেম্বর ইংরেজি পরীক্ষা হবে। এর আগে শুক্রবার (৮ নভেম্বর) গণিত পরীক্ষা পেছানো হয়।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ এ তথ্য জানান।

শনিবার অনুষ্ঠেয় জেএসসি’র গণিত পরীক্ষা হবে ১২ নভেম্বর এবং জেডিসির গণিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা একযোগে শুরু হয়েছে।

আরও পড়ুন:

জেএসসি-জেডিসির শনিবারের পরীক্ষা পেছালো

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের